পঞ্চগড়ে নৌকাডুবি: নিহতদের প্রতি সমবেদনা ভারতীয় হাইকমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:১২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ২২:১২

পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে ভারতীয় হাইকমিশনের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানানো হয়েছে।

সেখানে বলা হয়, ভারতের হাইকমিশন, ঢাকা গতকাল রবিবার (২৫ সেপ্টেম্বর) পঞ্চগড়ে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। তাদের আত্মা শান্তিতে থাকুক।

পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু পুণ্যার্থী‌দের বহনকারী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত মৃ‌তের সংখ্যা বে‌ড়ে দাঁড়ি‌য়ে‌ছে ৫০ জনে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। পঞ্চগড় ও দিনাজপুর জেলার কর‌তোয়া ও আত্রাই নদীর বিভিন্ন স্থান থে‌কে এসব মর‌দেহ উদ্ধার করা হয়। এখনও প্রায় ৪০ জন যাত্রী নি‌খোঁজ রয়েছেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী