প্রেমিকার কথায় কবিরাজের ‘পড়া দুধ’ খাইয়ে স্ত্রীকে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:১৩

কথিত প্রেমিকার কথা মতো এক নারী কবিরাজের কাছ থেকে ‘পড়া দুধ’ এনে খাইয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে কথিত ওই প্রেমিকা এবং নারী কবিরাজকেও গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁওয়ের উপপুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

গ্রেফতাররা হলো, নিহতের স্বামী সালাম, তার কথিত প্রেমিকা শিরিন এবং কথিত নারী কবিরাজ বৃষ্টি।

তিনি বলেন, 'তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়ায় স্মৃতি (১৮) নামে এক নারী মারা যান। এই ঘটনায় তার পরিবার একটি হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত করতে নেমে জানতে পারে স্মৃতিকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে।'

সালাম তেজগাঁওয়ের একটি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করে। তার সঙ্গে শিরিন নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে এক পর্যায়ে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর সালাম তার মামাতো বোন স্মৃতিকে বিয়ে করে। তবে শিরিন ও সালাম একই কারখানায় কাজ করার সুবাদে তাদের মধ্যে আবারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

এক পর্যায়ে শিরিন সালামকে পরামর্শ দেয়, স্মৃতিকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিতে হবে। পরিকল্পনা অনুযায়ী তারা বৃষ্টি নামে এক নারীর কাছে যায়। ওই নারী জ্বীন নিয়ন্ত্রণ করে বলে ওই এলাকায় কথিত রয়েছে। কথিত ওই নারী কবিরাজ বৃষ্টি সালামকে পরামর্শ দেয়, স্মৃতিকে দুধ পড়া দিলে সে দূরে সরে যাবে। এরপর বৃষ্টির কাছ থেকে সালাম বোতলে করে দুধ পড়া নিয়ে আসে। সেই দুধে বিষ মিশিয়ে স্মৃতিকে খাওয়ানো হয়।

রবিবার (২৫ সেপ্টেম্বর) দুধ খেয়ে স্মৃতি অসুস্থ হয়ে পড়লে তার স্বজনরা স্মৃতিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে ওইদিন দুপুরেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্মৃতির বাবা কামাল বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার পর তেজগাঁও থানা পুলিশ তিন জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিকভাবে তাদের দোষ স্বীকার করেছে।

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম