বাংলাদেশে রোহিঙ্গা ঢোকার চেষ্টা নস্যাৎ করা হয়েছে : বিজিবি মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:১৮

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ঢোকার চেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবি ট্রেনিং স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৯৮তম রিক্রুট ব্যাচের শপথগ্রহণ অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এ কথা বলেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম বাংলাদেশে ঢোকার জন্য রোহিঙ্গারা সীমান্ত এলাকায় সমবেত হচ্ছে। খোঁজ নেওয়ার পর আমরা আমাদের সক্ষমতা বাড়িয়েছি। পরে তা আমরা নস্যাৎ করে দিয়েছি। আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশে অনুপ্রবেশের মতো ঘটনা আর ঘটবে না।’

এর পেছনে অনেক দালাল চক্র রয়েছে উল্লেখ করে বিজিবি মহাপরিচালক বলেন, ‘দালাল চক্রগুলোর অপচেষ্টা সবসময় থাকে। তবে অনুপ্রবেশের বিষয়ে সব পরিকল্পনা আমরা নস্যাৎ করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’

‘কোনও সীমান্তে যদি আমাদের কাজের ব্যত্যয় হয়, তাহলে আমরা এর প্রতিবাদ জানাই। তারা এর প্রতি-উত্তর দেয়। আমরা আমাদের সীমান্তে জনবল বাড়িয়েছি। ২৪ ঘণ্টা আমাদের সীমান্তরক্ষীরা টহল দিচ্ছে। আমরা নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি’, বলেন তিনি।

মেজর জেনারেল সাকিল আহমেদ বলেন, ‘নদীপথে বিশেষ বাহনের মাধ্যমে আমরা টহল দিচ্ছি। স্থলপথে বিশেষ বাহনের মাধ্যমে আমরা টহল দিচ্ছি। আমি আদেশ দিয়েছি, আর একজন রোহিঙ্গাও সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে না পারে। এর জন্য অতিরিক্ত টহল তল্লাশি চৌকি বসানো হয়েছে।’ রক্ষীরা দিন-রাত কষ্ট করছেন বলে জানান বিজিবি মহাপরিচালক।

/আরটি/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী