খাগড়াছড়ি সীমান্ত দিয়ে আরও ৯ জনকে পুশইন করেছে বিএসএফ

খাগড়াছড়ি প্রতিনিধি
২৬ জুন ২০২৫, ১৬:৩০আপডেট : ২৬ জুন ২০২৫, ১৬:৩০

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) ভোরে মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা শান্তিপুর দিয়ে তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম বলেন, শান্তিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে ৯ জন ব্যক্তিকে পুশইন করা হয়েছে। এর মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তবে কীভাবে তাদের পুশইন করেছে সেই বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। তারা ভারতে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুশইন হওয়া সকলে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে।

উল্লেখ্য, গত ৭ মে প্রথমবারের মতো মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে ৪৮ জন, দ্বিতীয় বারের মতো ১৯ ও বুধবার রাতে ৯ জনকে পুশ ইন করে ভারত। এ নিয়ে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে এখন পর্যন্ত ১৫৪ জনকে পুশইন করেছে বিএসএফ।

/এফআর/
সম্পর্কিত
পাকিস্তান-চীন সীমান্ত কমিশন মানে না ভারত, বললো ‘নাটক বন্ধ করুন’
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার