অনুপ্রবেশের দায়ে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

হিলি প্রতিনিধি
২৮ জুন ২০২৫, ০৬:৪০আপডেট : ২৮ জুন ২০২৫, ০৬:৪২

কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক আল আমিন হোসেন (৩৮) ও সুমন হোসেন (২১) নামের দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারসংলগ্ন রেলস্টেশনের পাশের এলাকা দিয়ে ওই দুই নাগরিককে বিজিবির নিকট ফেরত দিয়েছে বিএসএফ।

দেশে ফেরা আল আমিন হোসেন ঢাকার সাভার উপজেলার আইচানোরাদ্দা গ্রামের এসএম ইব্রাহিম দুলালের ছেলে ও সুমন হোসেন দিনাজপুর জেলার কোতোয়ালি থানার মিশন রোড গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

এর আগে, সেখানে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম কুমার মারাক ও  বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি ক্যাম্পের কমান্ডার এসি সৌরভ কুমার। বৈঠক শেষে বিএসএফ ওই দুই বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট ফেরত দেয়। পরবর্তীতে বিজিবি তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক হাকিমপুর থানায় সোপর্দ করে।

তাদের মধ্যে আল আমিন যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দেড় বছর আগে কাজের সন্ধানে ভারতে যায়। এ ছাড়া সুমন বৃহস্পতিবার (২৬ জুন) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল। শুক্রবার দুপুরে তাদের দুজনকে ভারতের বালুরঘাট এলাকা থেকে বিএসএফ সদস্যরা আটক করে। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটকের বিষয়টি বিজিবিকে অবগত করা হয়। পরে বিজিবি জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা তাদের নাম-ঠিকানা যাচাইপূর্বক বাংলাদেশি পরিচয় নিশ্চিত হয়। পরবর্তীতে রাত ১০টার দিকে বিএসএফের কাছ থেকে তাদের দুজনকে গ্রহণ করে বিজিবি।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বিজিবির পক্ষ থেকে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক দুজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। প্রক্রিয়া শেষে শনিবার (২৮ জুন) সকালে তাদের দুজনকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি