অনলাইনে কর পরিশোধে ১০ শতাংশ ছাড় দেবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

হোল্ডিং ট্যাক্স, নতুন লাইসেন্স এবং লাইসেন্স নবায়ন ফি অনলাইনে পরিশোধ করলে নগরবাসীদের ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উত্তর সিটি করপোরেশন থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, ডিজিটাল পদ্ধতির সাথে ডিএনসিসি'র এলাকাধীন সম্মানিত করদাতাদের পরিচিতির সুবিধার্থে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে অনলাইনে পরিশোধ করলে ২০২২-২০২৩ অর্থ বছরের চার কিস্তির উপর ১০ দশ শতাংশ রেয়াত দেওয়া হবে। রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।

করদাতাদের বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তি হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে অর্থাৎ ২০২২-২০২৩ অর্থ বছরের ৪ (চার) কিস্তির উপর ১০ শতাংশ রেয়াতের সুযোগ গ্রহণ এবং ব্যবসায়ীদের সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

এতে আরও বলা হয়, ট্রেড লাইসেন্স, লাইসেন্স নবায়ন ও গৃহকর পরিশোধে নগরবাসী হয়রানি নিরসনে এবং নগরবাসীর মূল্যবান সময় বাঁচাতেও সহায়তা করবে। এই উদ্যোগটি ডিএনসিসির সকল কার্যক্রমকে ডিজিটালাইজড করণ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের রাজস্ব স্বয়ংক্রিয় পদ্ধতি শক্তিশালীকরণ সংক্রান্ত কার্যক্রমের একটি অংশ।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম