দুর্গোৎসবকে ঘিরে শিল্পী-কর্মীদের সতর্ক থাকার আহ্বান উদীচীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ০৬:৪৬আপডেট : ০২ অক্টোবর ২০২২, ০৬:৪৯

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যেন কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতামূলক কর্মকাণ্ড না ঘটে—তা নিশ্চিতে দেশজুড়ে শিল্পী-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

শনিবার (১ অক্টোবর) সংগঠনটির প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক কংকন নাগ সই করা এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে বলেন, নির্বিঘ্নে পূজা আয়োজনে হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে থাকবেন উদীচীর শিল্পী-কর্মীরা।  

এতে বলা হয়, রাজধানীসহ দেশের প্রতিটি জেলা এবং প্রত্যন্ত অঞ্চলের মন্দির ও মণ্ডপে দেবী দুর্গার আরাধনায় মেতে উঠেছেন হিন্দু সম্প্রদায়ের সকলে। তাদের এ আনন্দে সামিল হয়েছেন ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্য সম্প্রদায়ের মানুষও। তবে গত বছরসহ অতীতে পূজার সময় নানা ধরনের ষড়যন্ত্রমূলক এবং উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানোসহ এ ধরনের ঘটনার পেছনে কারা দায়ী সেগুলো খুঁজে বের করা বা প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রেও প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর অবহেলা স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে। 

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে দেশের কোথাও যাতে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা সহিংসতামূলক কর্মকাণ্ড না ঘটে সেটি নিশ্চিত করার জন্য দেশজুড়ে সকল শিল্পী-কর্মীদের প্রতি বিবৃতিতে আহ্বান জানিয়েছে উদীচী।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম