যুক্তরাষ্ট্র প্রবাসীদের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর বৈঠক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২২, ১৯:৫৪আপডেট : ০৮ অক্টোবর ২০২২, ২০:৩৪

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী ড. জুলকিফলী হাসান। বৈঠকে ওয়াশিংটন ও নিউইয়র্কের ইন্দোনেশিয়ান কনস্যুলেটের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শুক্রবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রে সফররত ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ বিষয়ে আলাপ হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসীদের সংগঠন সেন্টার ফর এনআরবি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইন্দোনেশিয়ান বংশোদ্ভূত আমেরিকান এবং জ্যামাইকা মুসলিম সেন্টারের পরিচালক ড. শামসি আলী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনআরবি সেন্টারের চেয়ারপারসন এম এস শেকিল চৌধুরী। মূল প্রবন্ধে তিনি দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা এবং সুযোগগুলি তুলে ধরেন।

শেকিল চৌধুরী বলেন, বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে ইন্দোনেশিয়া হাই-টেক থেকে মাঝারি পরিসরের শিল্পে বিনিয়োগের বিষয় ভাবতে পারে এবং দুই দেশের মধ্যে আমদানি-রফতানি অনুসন্ধান করা যেতে পারে। এসময় শেকিল চৌধুরী মন্ত্রীকে বাংলাদেশ সফর এবং সেখানকার ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে বৈঠকের আমন্ত্রণ জানান। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের দীর্ঘকালীন ব্যবসায়িক ভিসা বাড়ানোর জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।

আমেরিকা বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি ফকরুল ইসলাম দেলোয়ার বৈঠকে বক্তব্য দেন।

ডা. জুলকিফলী হাসান তার বক্তব্যে বলেন, আমরা এখন পূর্ব দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ আমাদের জন্য অগ্রাধিকারের দেশ। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের সফরের আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই ভারত ও অন্যান্য দেশের আগে বাংলাদেশ সফরের তারিখ নির্ধারণ করে দুদেশের মধ্যে একটি বিশেষ ব্যবসায়িক ব্যবস্থা তৈরি করবেন বলে জানান।

সভায় ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি লিটন আহমেদ, জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) সহ-সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, জেএমসি সেক্রেটারি আফতাব মান্নান, কমিউনিটি নেতা আবদুল ওয়াদুদ ভূঁইয়া, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, উদ্যোক্তা শেখ ফরহাদ, শাহরিয়ার রহমান এবং রুম্মান চৌধুরী এবং অন্যান্য ব্যবসায়ীরা এসময় সভায় উপস্থিত ছিলেন।

/এসও/এমআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম