সর্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৫:৫৩আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৫:৫৩

শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সর্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। বুধবার (১২ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপি পেশের আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ এ দাবি জানান সংস্থাটির নেতারা।

সমাবেশে স্কপ নেতারা বলেন, আমাদের দেশে ব্রিটিশ শাসনামলে আন্দোলন করে সাধারণ মানুষের জন্য যে রেশন ব্যবস্থা চালু করা হয়েছিল, স্বাধীনতার বহুদিন পর পর্যন্তও তা চালু ছিল। বিশ্বব্যাংকের চাপে পরবর্তী সময়ে রেশন ব্যবস্থা বাতিল করা হয়। যার ফলে শ্রমজীবীরা যে সামাজিক সুরক্ষা পেতো তা থেকে বঞ্চিত হয়ে পড়ে।

তারা বলেন, রেশন ব্যবস্থা বাতিলের ফলে শ্রমজীবীদের প্রকৃত আয় কমছে এবং দেশে ক্রমাগত বৈষম্য বাড়ছে। সরকার যখন দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার চেষ্টা করছে তখন শ্রমজীবীদের জীবনমান না বাড়লে তা হবে এক চূড়ান্ত অসঙ্গতি।

সর্বজনীন রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে বক্তারা বলেন, বেতনের সঙ্গে বাজারদরের সামঞ্জস্য না থাকায় বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ ও বর্ডার গার্ডদের রেশনে দ্রব্যসামগ্রী দেওয়া হয়। এই বিবেচনাতেও বাংলাদেশের উৎপাদনের প্রধান চালিকা শক্তি অথচ স্বল্প মজুরির শ্রমজীবী মানুষ রেশন পাওয়ার যৌক্তিক দাবিদার।

স্কপের যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলমের সভাপতিত্বে এবং অপর যুগ্ম সমন্বয়ক আহসান হাবিব বুলবুলের পরিচালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন স্কপ নেতা শহিদুল্লাহ চৌধুরী, রাজেকুজ্জামান রতন, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, শামীম আরা, বাদল খান, আব্দুল ওয়াহেদ, আঙ্গিখুন নাহার, খলিলুর ধর।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম