আনসার আল ইসলামের ‘সক্রিয় সদস্য’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৫:০৪আপডেট : ২০ অক্টোবর ২০২২, ১৩:১৫

অনলাইনে উগ্র মতবাদ এবং সংগঠনের সদস্য সংগ্রহের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। রবিবার (১৬ অক্টোবর) কুষ্টিয়া সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মাহবুব হোসেন ওরফে ধুলি কণার মরীচিকা ওরফে একাকি কুহেলিকে (১৯) গ্রেফতার করা হয়।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মো. আসলাম খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেফতার মো. মাহবুব হোসেন এবং তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। আসামি ও তার অন্যান্য সহযোগী ফেসবুক, ম্যাসেঞ্জারসহ বিভিন্ন এনক্রিপ্টেড অ্যাপস ব্যবহার করে যোগাযোগের মাধ্যমে নিজেদের মধ্যে রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা করে আসছিল।

এছাড়াও সে নিজেদের মতবাদ প্রচারের মাধ্যমে অনলাইনে আনসার আল ইসলামের পক্ষে সদস্য সংগ্রহের কাজ করে আসছিল। অন্যদিকে উগ্রবাদী বিভিন্ন বই ও কন্টেন্ট সামাজিক যোগাযোগে প্রচারের মাধ্যমে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। কুষ্টিয়া সদর থানায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি