ঢাবির শতবর্ষে ডুয়াকের জমকালো আয়োজন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ০৪:০২আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০৪:০২

যুক্তরাজ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে (ডুয়াক) অনবদ্য আয়োজনে উদযাপন করলো গৌরবের একশ’ বছর। গ্রেটার লন্ডনের হেইনল্ট এলাকার বিখ্যাত ইভেন্টস ভেন্যু দ্য উইলোজে (১৬ অক্টোবর) রবিবার দুপুর ১২টায় শুরু হওয়া বর্ণিল আয়োজনে যোগ দেন বাংলাদেশসহ ইউরোপের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আট শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের পরিবার। 

অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুক্তিযোদ্ধা মুহাম্মদ এনামুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার কবীর খান এবং শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক বুলবুল হাসানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় বর্ণিল আয়োজন। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি কাউন্সিলর সায়মা আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আনোয়ার উল আলম, সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন কর্মকার, খ্যাতিমান অর্থনীতিবিদ ড. সেলিম জাহান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডলি ইসলাম ও কেন্দ্রীয় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য অনুপম রায়। 

এ সময় স্মৃতিচারণ করেন পঞ্চাশের দশক থেকে শুরু করে সাম্প্রতিক সময়ের সব অ্যালামনাই। ঢাকা ইউনির্ভাসিটি অ্যালামনাই এসোসিয়েশন ইউকে’র বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। 

বক্তারা বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং দেশের বিভিন্ন সংকটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অবদান অনস্বীকার্য। ১৯২১ সালের পহেলা জুলাই যাত্রা শুরু করা দেশের সর্ববৃহৎ এই বিশ্ববিদ্যালয় গত একশ’ বছরে জ্ঞানচর্চা ও শিক্ষা বিস্তারে অসামান্য ভূমিকা রেখে চলেছে।
 
সাংস্কৃতিক পর্বে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে গিয়ে দর্শকদের মন মাতিয়েছেন নন্দিত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। এছাড়াও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন বাংলাদেশ থেকে আসা সঙ্গীত শিল্পী তামান্না প্রমিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দশকের সাবেক শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের কৃতি ও মেধাবী সন্তানদের পুরস্কার প্রদান করা হয়। সবশেষে আতশবাজি ও আলোকসজ্জার মধ্য দিয়ে শেষ হয় শতবর্ষের জমকালো আয়োজন।

/ইএইচ/এলকে/
সম্পর্কিত
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক