অবতরণের সময় চাকা ফাটলো ইউএস-বাংলার উড়োজাহাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ অক্টোবর ২০২২, ১৯:০৯আপডেট : ২১ অক্টোবর ২০২২, ১৯:১১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি উড়োজাহাজের তিনটি চাকা ফেটে গেছে। উড়োজাহাজটিতে ১১০ জন যাত্রী ছিল। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এ ঘটনায় এক ঘণ্টা ধরে রানওয়েতে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, ‘শুক্রবার বিকালে ইউএস-বাংলার একটি ফ্লাইট নামার সময় চাকা ফেটে যায়। এক ঘণ্টার মধ্যেই বিমানটি রানওয়ে থেকে সরানো হয়।’

তবে এ ঘটনায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যেগুলোর কোনোটিরই ফ্লাইট দেরি হয়নি বলেও জানান তিনি।

জানা গেছে, শুক্রবার বিকালে থাইল্যান্ড থেকে ১১০ জন যাত্রী নিয়ে বিকাল ৪টা ২৬ মিনিটে শাহজালাল বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট অবতরণ করে। উড়োজাহাজটির তিনটি চাকা ফেটে যায়। এ সময় রানওয়েতে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ ছিল। এ সময় দুটি অভ্যন্তরীণ রুটের উড়োজাহাজকে চট্টগ্রামে পাঠানো হয়। বিকাল সাড়ে ৫টার দিকে ইউএস বাংলার উড়োজাহাজটি রানওয়ে থেকে সরানো হয়।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম