বিএনপির সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২২, ১৩:৪১আপডেট : ২২ অক্টোবর ২০২২, ১৩:৪১

বিএনপির খুলনার সমাবেশকে কেন্দ্র করে কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে সমাবেশে আসা যাদের বিরুদ্ধে মামলা আছে কিংবা নাশকতা করতে পারেন বলে সন্দেহ হচ্ছে, তাদের গ্রেফতার করা হচ্ছে বলেও জানান তিনি।

শনিবার (২২ অক্টোবর) রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত বিসিএস উইমেন নেটওয়ার্ক-এর চতুর্থ বার্ষিক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সমাবেশের সময় খুলনায় বাস বন্ধ রাখা বিষয়ে তিনি বলেন, ‘বাস বন্ধ রাখা একান্তই বাস মালিক-শ্রমিকদের ব্যাপার। এ বিষয়ে সরকারের কোনও এখতিয়ার নেই।’

জন্মের পরেই জাতীয় পরিচয়পত্রের তৈরির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিষয়টি নির্বাচন কমিশন জানিয়েছে, এটা তাদের একান্ত অভিমত। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারে ছিল, তাই থাকবে।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান