কাপড়ে মিশিয়ে চোরাচালান, পুড়িয়ে উদ্ধার ১ কেজি সোনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ০৩:৫১আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ০৩:৫১

প্রতিনিয়ত নতুন কৌশলে সোনা চোরাচালানের চেষ্টা চলছে। এবার দুবাই থেকে আসা ৩ যাত্রী কাপড়ে সোনা মিশিয়ে চোরাচালানের চেষ্টা করার সময় ধরা পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। পরে তাদের কাপড় পুড়িয়ে উদ্ধার করা হয় ১ কেজি ৩৯৩ গ্রাম সোনা। অন্যদিকে তাদের সঙ্গে থাকা সোনার বার ও অলংকারসহ ২ কেজি ৩৮২ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ।

শনিবার (২১ অক্টোবর) এ ঘটনায় আলী আকবর, রফিকুল ইসলাম ও মো. রুবেলকে আটক করা হয়।

ঢাকা কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শফিকুল  ইসলাম জানান, যাত্রী আলী আকবর, রফিকুল ইসলাম ও মো. রুবেল দুবাই হতে ইউএস-বাংলা এয়ারলাইনের ফ্লাইটে ঢাকায় আসেন। শনিবার  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা ইমিগ্রেশন সম্পন্ন করে রেড চ্যানেল দিয়ে প্রবেশ করে প্রত্যেকে ২৩২ গ্রাম ওজনের ২টি করে স্বর্ণবারের ঘোষণা দিয়ে শুল্ক প্রদান করেন। পরে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের কাছে ঘোষণা ছাড়া আর কোনও  পণ্য কিংবা স্বর্ণবার আছে কিনা জানতে  চান কাস্টম হাউজের প্রিভেনটিভ কর্মকর্তারা। যাত্রীরা তাদের কাছে থাকা ২টি করে স্বর্ণবার এবং ৯৮ গ্রাম করে স্বর্ণালংকার ছাড়া আর কোনও শুল্কযুক্ত পণ্য নেই বলে জানান।

শফিকুল  ইসলাম জানান, অধিকতর নিশ্চিত হওয়ার জন্য যাত্রীদেরকে আর্চওয়ের মধ্যে নিয়ে চেক করা হলে ধাতব পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। এরপর তল্লাশি করা হলে যাত্রীদের শর্ট-প্যান্টে অভিনব কায়দায় আটকানো পেস্ট আকারের স্বর্ণ পাওয়া যায়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের  উপস্থিতিতে ওই ৩ যাত্রীর শর্ট-প্যান্ট খুলে স্বর্ণকারের সহায়তায় তা আগুনে পুড়িয়ে এবং এসিডে ধৌত করে পেস্ট আকারে স্বর্ণ উদ্ধার করা হয়।

যাত্রী আলী আকবরের  কাছ থেকে ৪৬৪ গ্রাম পেস্ট আকারের স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের অপচেষ্টা করায় তার সাথে আনা সকল  স্বর্ণ সর্বমোট ৭৯৪ গ্রাম (দুটি সোনার বার ২৩২ গ্রাম, স্বর্ণালংকার ৯৮ গ্রাম ও পেস্ট আকারের ভেজা সোনা ৪৬৪ গ্রাম) আটক করা হয়। তার সাথে থাকা আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ৪৫ লাখ টাকা।

অপরদিকে যাত্রী রফিকুল ইসলাম ও মো. রুবেল ইসলামের শর্টপ্যান্ট খুলে স্বর্ণকারের সহায়তায় একইভাবে পেস্ট আকারের ৯২৮ গ্রাম (৪৬৪ ও ৪৬৪ গ্রাম) ভেজা স্বর্ণ উদ্ধার করা হয়। এছাড়া অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানের অপচেষ্টা করায় তাদের সাথে আনা সমুদয় স্বর্ণ সর্বমোট ১৫৮৮ গ্রাম (৪টি সোনার বার ৪৬৪ গ্রাম, স্বর্ণালংকার ১৯৬ গ্রাম ও পেস্ট আকারের ভেজা সোনা ৯২৮ গ্রাম) কাস্টম হাউজ, ঢাকার প্রিভেনটিভ টিম জব্দ করে। তাদের সাথে থাকা আটক স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

এ বিষয়ে কাস্টমস আইনে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে জানায় ঢাকা কাস্টম হাউজ।

/সিএ/এমএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম