নারী অভিবাসীদের জন্য সরকারকে বিশেষ উদ্যোগ গ্রহণের পরামর্শ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১৫:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৫:৩৪

নারী অভিবাসীদের নিরাপত্তা ও সহায়তায় সরকারকে প্রয়োজনে বিশেষ উদ্যোগ নেওয়ার পরামর্শ জানিয়েছে সেন্টার ফর উইমেন অ্যান্ড চিল্ড্রেন স্টাডিজ (সিডব্লিউপিস)।

রবিবার (২৩ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সিডব্লিউপিএস’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত অভিবাসী শ্রমিকের অধিকার বিষয়ক এক সংবাদ সম্মেলনে এই পরামর্শ দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সিডব্লিউপিএস’র নির্বাহী সদস্য ও আইনজীবী ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমরা যা তথ্য পাচ্ছি, সে অনুযায়ী সৌদি আরবে আমাদের নারীরা সবেচেয়ে বেশি নির্যাতনের শিকার হচ্ছেন। এই বিষয়টা মনিটর করতে মিডিয়াকে আমি অনুরোধ করবো।’ একইসঙ্গে, প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন প্রক্রিয়াটাকে আরও সহজ করা দরকার বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে নারী অভিবাসী শ্রমিকের অধিকার বিষয়ক নিবন্ধন পাঠ করেন সিডব্লিউসিএস ও অভিবাসীকর্মী কল্যাণ ফাউন্ডেশনের (ওকাফ) চেয়ারম্যান সৈয়দ মাহবুব এলাহি।

তিনি বলেন, ‘বিএমইটি স্ট্যাস্টিটিক ডাটা অনুযায়ী, ১৯৯১ সাল থেকে ২০২২-এর সেপ্টেম্বর পর্যন্ত ১০ লাখ ৮৬ হাজার ২৫০ জন নারী অভিবাসন করেছেন। জানুয়ারি-সেপ্টেম্বর-২০২২ পর্যন্ত ৮৫ হাজার ৭৯৪ জন নারী অভিবাসন করেছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নারী শ্রমিকরা যদি দক্ষ হয়ে যান, তাহলে আরও বেশি উপার্জন করতে পারেন। শুধু যাওয়া নয়, পাশাপাশি তাদের ফিরে আসার পথটাও সহজ হয়।’

সংবাদ সম্মেলনে সিডব্লিউসিএস’র সুবিধাভোগীরা তাদের নিজের অবস্থান ও সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের গল্প তুলে ধরেন।

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম