ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আশ্বাস মার্কিন রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ২০:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ২১:২০

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলাচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। 

রবিবার (২৩ অক্টোবর) বিকালে বেবিচক সদর দফতরে সংস্থার চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বিমান চলাচল, বিশেষ করে ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা করেন। বেবিচক চেয়ারম্যান রাষ্ট্রদূতকে একটি সময়বদ্ধ পরিকল্পনার মাধ্যমে এফএএ ক্যাটাগরি-১ বাস্তবায়নের জন্য দূতাবাসের হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন। 

এসময় রাষ্ট্রদূত নিউ ইয়র্কে ফ্লাইট চালুর বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। দুই দেশের এভিয়েশন সেক্টরের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলাচনা করা হয়। 

বাংলাদেশের এভিয়েশন সেক্টরে দক্ষ জনবল গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত পিটার হাস। তিনি খুব শিগগিরই ঢাকা-নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু হবে বলে আশা প্রকাশ করেন।

/সিএ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম