সিত্রাং এখন লঘুচাপ, রাজধানীতে সূর্যের দেখা মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৩:২৫আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৩:৩০

টানা ৪৮ ঘণ্টা বৃষ্টির পর অবশেষে সূর্যের দেখা পেলো রাজধানীবাসী। কড়া রোদ না উঠলে দীর্ঘ সময় বৃষ্টি আর হিমেল বাতাসের পর সূর্যের নরম আলোয় ভাসছে শহর। যদিও কোথাও কোথাও এখনও আকাশ মেঘলা। এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং এখন দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। অবশ্য এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়। এরপর দ্রুত দুর্বল হয়ে বর্তমানে নেত্রোকোনা এবং আশেপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। পরবর্তী ৬ ঘণ্টার মধ্যে এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গুরুত্বহীন হয়ে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, আজ আর ভারী বৃষ্টির শঙ্কা নেই। তবে কোথাও কোথাও আকাশে মেঘ আছে এখনও। সে হিসাবে হালকা বৃষ্টি হতে পারে। 

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে বরিশালে। সেখানে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৩২৫ মিলিমিটার। এছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ২৫৫ মিলিমিটার, সিলেটে ৩৬, ময়মনসিংহে ১৩১, রাজশাহীতে ২,  রংপুরে ৮ এবং খুলনায় ২১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। 

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ