অভিবাসন খাতের ডিজিটালাইজেশন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৭:২২আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৭:২২

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিয়োগ-প্রক্রিয়াসহ চারটি সেবা ডিজিটালাইজড করার মধ্যে দিয়ে শুরু হলো অভিবাসন খাতের সেবাদান। বিদেশ গমনেচ্ছুদের সেবা আরও সহজ করার লক্ষ্যে ‘আমি প্রবাসী’ (Ami Probashi) অ্যাপের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই কার্যক্রম উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ ও সেবা সহজীকরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে একজন অভিবাসনপ্রত্যাশী কর্মীর সময় ও অর্থ সাশ্রয় হবে।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, ‘বিএমইটির সেবা ডিজিটালাইজেশন শুনতে যতটা বড় মনে হচ্ছে, আমি মনে করি এর প্রভাব আরও বেশি পড়বে অভিবাসন খাতে। ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ তৈরি করার ঘোষণা দিয়েছিলেন। ‘আমি প্রবাসী’ অ্যাপ হওয়ার আগ পর্যন্ত আমরা খুব বেশি কাজ করতে পারিনি। আজ প্রতীয়মান হচ্ছে যে আমরা কতটা সফলতা অর্জন করতে পেরেছি।’

মন্ত্রী আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তার সঙ্গে হাত জুড়ে দিয়েছিলেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার বিদেশে অবস্থানের সুবাদে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পেরেছেন, নতুন নতুন আইডিয়া নিচ্ছেন এবং তা সব দেশের কাজে লাগাচ্ছেন।’

মনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘আমরা যা কিছুই করি না কেন, আমাদের মনমানসিকতায় পরিবর্তন আনা প্রয়োজন। যখনই আমরা পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের কথা বলি, সেটাকে অংশীদারত্বই হতে হয়। সরকার সুযোগ দেয় কারণ তার সেবাটি প্রয়োজন। বিএমইটির একার পক্ষে এটা করা সম্ভব নয়। সেটি করেও থেমে থাকা যাবে না। আর এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সব সময় একজোট হয়ে কাজ করি। আমার কাজ কর্মীরদের বিদেশ পাঠানো। এখন আর এনালগ পদ্ধতিতে পাঠানো যাবে না, ডিজিটাল পদ্ধতিতে পাঠাতে হবে।’

‘ডিজিটাল পদ্ধতিতে পাঠানোর উদ্দেশ্যই হচ্ছে কর্মীদের যেন দীর্ঘ সময় অপেক্ষা করতে না হয়। কর্মীকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া আমাদের ত্বরান্বিত করতে হবে। ডিজিটালাইজেশন আমাদের তাতে সহায়তা করবে এবং বিদেশে কর্মী পাঠানোর ধাপ কমে আসবে’, বলেন তিনি।

জানা যায়, ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন থেকে শুরু করে, চাকরি খোঁজা, রিক্রুটিং এজেন্সির সিলেকশন, বিদেশ যাওয়ার প্রশিক্ষণে অন্তর্ভুক্তিসহ বিএমইটির ক্লিয়ারেন্স প্রাপ্তির মাধ্যমে কিউ আর কোড সংবলিত ডিজিটাল স্মার্টকার্ড পাওয়া যাবে।

এই অ্যাপের পক্ষ থেকে এর ব্যবস্থাপনা পরিচালক তরিক ইকরামুল হক জানান, এখন পর্যন্ত এই অ্যাপের ব্যবহারকারীর সংখ্যা ৩৫ লাখ, বিএমইটির নিবন্ধন হয়েছে ১৮ লাখ এবং ৫০০-এর বেশি রিক্রুটিং এজেন্সির সঙ্গে যুক্ত হয়েছে, ২ হাজারেরও বেশি কাজের সন্ধান পাওয়া যাচ্ছে। এ ছাড়া এই অ্যাপের সহায়তায় ১৫ লাখ কর্মী টিকার জন্য রেজিস্ট্রশন করতে পেরেছেন।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হলাম কৃষি, পোশাক শিল্প, প্রবাসীদের মাধ্যমে। একদিকে প্রবাসী ভাই-বোনেরা আমাদের ২২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠাচ্ছে। অপর দিকে পোশাকশিল্প থেকে ভাই-বোন ৩০ থেকে ৩৫ বিলিয়ন ডলার রফতানি আয়ের সুযোগ করে দিচ্ছে। কৃষিতে সাড়ে ৩ কোটি শ্রমিক আমাদের অর্থনীতির মূল চলনশক্তি।’

তিনি আরও বলেন, ‘এই মধ্যম আয়ের দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নত স্মার্ট বাংলাদেশের ভিশন দিয়েছেন, সেটি পূরণ করতে গেলে যদি আমাদের জ্ঞানভিত্তিক উদ্ভাবনী অর্থনীতির দিকে যেতে হয়, তাহলে কিন্তু প্রযুক্তিকে আমাদের পোশাকশিল্প, প্রবাসী কর্মসংস্থানে ও কৃষিতেও ব্যবহার করতে হবে। তবেই আমরা স্মার্ট অর্থনীতির দিকে এগিয়ে যেতে পারবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন, বিএমইটি মহাপরিচালক মো. শহীদুল আলম (এনডিসি), ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বায়রার সভাপতি মো. আবুল বাসার, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আলদুহাইলান প্রমুখ।

/এসও/এনএআর/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক