পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করেছি: বিদায়ী ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ২০:১৭আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ২০:১৭

চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করেছি বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির বিদায়ী কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,  চাকরিকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সহকর্মীদের প্রতি আহ্বান জানান।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে চমৎকারভাবে বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) হায়দার আলী খান, অতিরিক্ত ডিআইজি (আরঅ্যান্ডসিপি) নাসিরুল ইসলাম, এআইজি (পিএমআইএস) আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

বক্তারা বিদায়ী কমিশনারকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তার বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

ডিএমপি কমিশনার শফিকুল ইসলামের গত বছরের ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তার চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করায় তিনি আগামী ২৯ অক্টোবর অবসরে যাবেন।

/আরটি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম