ডিএনসিসির নতুন এলাকাগুলোতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে: মেয়র আতিকুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ অক্টোবর ২০২২, ২৩:০৯আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ২৩:৫৪

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডে মাস্টারপ্লান করে উন্নয়ন কাজ শুরু হয়েছে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এসব এলাকায় সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। নতুন এলাকায় সিভিক সেন্টার করা হবে, সেখানে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে। অডিটোরিয়াম হবে, সকল বয়সের মানুষ সেখানে আসবে। খেলার মাঠ ও পার্ক থাকবে, বিনোদন কেন্দ্র থাকবে। পরিকল্পিতভাবে সাজানো হবে।'

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্সটিটিউট মিলনায়তনে গীতাঞ্জলি ললিতকলা একাডেমির ১৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এসময় তিনি বলেন, 'শুধু বিল্ডিং নয়, মনের উন্নয়ন ঘটাতে হবে। ছেলে-মেয়েদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ, সাংস্কৃতিক কেন্দ্র দরকার। আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি মাঠ, পার্ক ও সাংস্কৃতিক কেন্দ্র করার।’

মেয়র আরও বলেন, 'সুন্দর নগরায়ণ কর‌তে গে‌লে সবাই‌কে এক স‌ঙ্গে কাজ কর‌তে হ‌বে। অন‌্যা‌য়ের প্রতিবাদ কর‌তে হ‌বে। মিরপুর প্যারিস রোড সংলগ্ন মাঠটি প্লট আকারে কীভাবে বরাদ্দ দেওয়া হলো? ষাটের দশকে মাস্টার প্লানে ও ১৯৮৭ সালের ন্যাশনাল হাউজিং অথরিটির লেআউটেও এটি উন্মুক্ত স্থান হিসেবে দেখানো আছে। ড্যাপের নকশায়ও এটি উন্মুক্ত স্থান হিসেবে রয়েছে। এখানে কিছুতেই প্লট হতে পারে না। যারা প্লট পেয়েছে তাদের দোষ নাই। দোষ হচ্ছে যারা প্লট বরাদ্দ দিয়েছেন। টেবিলের নিচ দিয়ে অনিয়ম করে এগুলো বরাদ্দ দেওয়া হয়েছে। মাঠের জায়গায় কিছুতেই প্লট ভবন হতে পারে না।’

ডিএনসিসির নতুন এলাকাগুলোতে সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা হবে: মেয়র আতিকুল

তিনি বলেন, ‘সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার করে খাল দখল করা যাবে না। অন্যায় করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী অন্যায়কে প্রশ্রয় দেন না। দেশকে ভালোবাসতে হবে। দেশের প্রতি ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়িত্ব পালন করতে হবে। অন্যায়ভাবে দখল দূষণ বন্ধ করতে হবে।’

অনুষ্ঠানে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি কর্তৃক তিনজন বিশিষ্ট ব্যক্তিকে গীতাঞ্জলি সম্মাননা পদক-২০২২ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত তিনজন হলেন, প্রফেসর এমেরিটাস ড. অরুণ কুমার বসাক, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস। ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম তিন জনের হাতে পদক তুলে দেন। 

গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আমিন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও গীতাঞ্জলি ললিতকলা একাডেমির উপদেষ্টা আ আ ম স আরেফিন সিদ্দিক।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম