১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শেষ হচ্ছে সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২২, ২১:২৮আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ২১:২৮

এবারের ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠান সোমবার (৩১ অক্টোবর)। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এবং বাংলাদেশ মহিলা সমিতিতে গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আয়োজনে ২১-৩১ অক্টোবর পর্যন্ত চলছে উৎসবটি।

রবিবার (৩০ অক্টোবর) গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৫টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে উৎসবের সমাপনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। সম্মানিত অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটেরসহ সভাপতি অভিনয় শিল্পী ঝুনা চৌধুরী, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি নৃত্যশিল্পী মিনু হক, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলির সদস্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম।

গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের সদস্য সচিব, নাট্যজন আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন গঙ্গ-যমুনা সাংস্কৃতিক উৎসব পর্ষদের আহ্বায়ক, বিশিষ্ট লেখক-গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মহিলা সমিতির ৫টি মঞ্চসহ উন্মুক্ত মঞ্চে যথারীতি অনুষ্ঠান হবে। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তন, পরীক্ষণ থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তন এবং বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিটি মঞ্চে নাচ, গান, আবৃত্তি ও নাটকের আয়োজন চলে আসছে। প্রায় প্রতিটিতে নানা বয়সের, শ্রেণি-পেশার দর্শম-শ্রোতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। উৎসবের বদৌলতে সংস্কৃতিপ্রেমীদের পদচারণায় মুখর দুটি চত্বরই।

এবারের উৎসবে ভারতের ৪টি দল, ঢাকা ও ঢাকার বাইরের ৪০টি নাট্যদলসহ মোট ৪৪টি মঞ্চনাটক প্রদর্শনী এবং সংগীত আবৃত্তি ও নৃত্য মিলনায়তনে ১৮টি সংগীত আবৃত্তি ও নৃত্যদল ও উন্মুক্ত মঞ্চে ৯টি পথ নাটক, ১৫টি আবৃত্তি সংগঠন, ১২টি সংগীত সংগঠন, ৭টি নৃত্য সংগঠন, ১০টি শিশু দল এবং একক আবৃত্তি ও একক সংগীত পরিবেশনা রয়েছে।

উল্লেখ্য, উৎসবে মঞ্চনাটক, নৃত্য, আবৃত্তি, সংগীত, পথনাটক, যাত্রাপালায় ভারত ও বাংলাদেশের মোট ১১১টি দল অংশগ্রহণ নেওয়ার কথা জানিয়েছেন আয়োজকরা। উন্মুক্ত মঞ্চের সাংস্কৃতিক পর্ব প্রতিদিন ৪.৩০মিনিট থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত এবং মঞ্চনাটক প্রতিদিন সন্ধ্যা ৭টায় শুরু হচ্ছে।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
শিল্পকলায় ‘ধারণ’: লোকশিল্পকে নতুনভাবে ভাবার আহ্বান
তারেক রহমানের সঙ্গে কবি-সাহিত্যিকদের সাক্ষাৎ
শিল্পকলা একাডেমিতে চাকরির সুযোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম