সাভারে স্কুলছাত্রী নীলা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০২২, ১৬:০৯আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৬:০৯

সাভারে স্কুলছাত্রী নীলা রায়ের হত্যার অভিযোগে প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে মামলার বাদী নীলার বাবা নারায়ণ রায়ের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলো।

সোমবার (৩১ অক্টোবর) ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফেরদৌস ওয়াহিদের আদালতে সাক্ষ্য দেন। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৩ নভেম্বর দিন ধার্য করেন আদালত।

এর আগে গত ৩ আগস্ট অভিযোগ গঠন করেছেন আদালত। 

মিজান ছাড়া মামলার অপর আসামিরা হলেন, মিজানুর রহমানের বন্ধু সাকিব হোসেন এবং সেলিম পাহলান।

এর আগে, ২০২১ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নির্মল কুমার দাস। অভিযোগপত্রে মোট ১৩ জনকে সাক্ষী করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২০ সেপ্টেম্বর কিশোরী নীলা রায়কে ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় মিজানুর। নীলার পরিবারের অভিযোগ, দীর্ঘ দিন ধরে নীলাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান। নীলা তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই সে নীলাকে হত্যা করেছে।

ওই ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় গত ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাতে মিজান, তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে সাভার থানায় মামলাটি দায়ের করেন।

/টিএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম