শাহজালাল বিমানবন্দরের পার্কিং থেকে ১ কেজি সোনাসহ যুবক আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০২২, ১৯:১৯আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ২০:৩৪

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকা থেকে এক কেজি সোনাসহ হোসাইন মাহমুদ (২৯) নামে এক যুবককে আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন। তাকে শুক্রবার (৪ নভেম্বর) দুপুরের দিকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

আটক আসামির কাছ থেকে ৬টি গোল্ডবার (ওজন ৬৯৬ গ্রাম), স্বর্ণালংকার ২৯৬ গ্রাম, ৩টি ল্যাপটপ ও দুটি আইফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব জিনিসের আনুমানিক বাজার মূল্য ৭১ লাখ ৬০ হাজার টাকা।

তিনি বলেন, ফেনীর জেলার দাগনভূইয়ার বরইয়া গ্রামের নুর নবীর ছেলে আটক আসামি হোসাইন মাহমুদ। আটকের সময় তার কাছ থেকে কোনও এয়ার টিকিট বা ফ্লাই করার কোনও কাগজপত্র পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে কোনও যাত্রীর কাছ থেকে স্বর্ণ, মোবাইল ফোন ও ল্যাপটপ সংগ্রহ করে বের হওয়ার অপেক্ষা করছিল।

তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে কিছুই জানায়নি বলেও উল্লেখ করেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক। তিনি জানান, আটক হোসাইন মাহমুদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

/এএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম