কারাগারে ছাত্রদল নেতার মৃত্যু: ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ নভেম্বর ২০২২, ০৯:৫৯আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৯:৫৯

২০১৮ সালে কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মহানগরের তেজগাঁও থানা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় পুলিশের ছয় সদস্যের বিরুদ্ধে মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বর্তমানে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ঘটনার সময়ে শাহবাগ থানায় দায়িত্বরত ওসি মো. আবুল হাসানের নামও ছিল অভিযুক্তের তালিকায়।  

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত খারিজের এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১২ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আসাদুজ্জামানের আদালতে নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলার আবেদন করেন মিলনের চাচা বি এম অলি উল্লাহ। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

মামলার আবেদনে অপর আসামিরা হলে— ঘটনার সময়ে দায়িত্বরত রমনা মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম, ঘটনার সময়ে দায়িত্বরত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, এসআই সাইদুর রহমান মুন্সি, এসআই অমল কৃষ্ণ ও এসআই শাহরিয়ার রেজা। মামলার আবেদনে অজ্ঞাত আরও চার থেকে পাঁচ পুলিশ সদস্যেকে আসামি করার আবেদন করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০১৮ সালের ৬ মার্চ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘মিথ্যা মামলায়’ গ্রেফতার ও সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সমনে মানবন্ধন শেষে ছাত্রদলে শান্তিপূর্ণ মিছিল মৎস্যভবনে কাছে পৌঁছালে ভিকটিম ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি জাকির হোসেন মিলন ও তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিসহ কয়েকজনকে রমনা থানা পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে নির্যাতন করে। পরে শাহবাগ থানায় নিয়ে সেখানেও নির্যাতন করা হয়। এরপর ৮ মার্চ তারিখে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে জিজ্ঞাসাবাদের জন্য শাহবাগ থানায় নিয়ে আবারও নির্যাতন করে গুরুত্বর অবস্থায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ মিলনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

/টিএইচ/ইউএস/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি