জামায়াত আমিরের ছেলে রাফাতসহ দুই জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২২, ১৬:৩৭আপডেট : ১৪ নভেম্বর ২০২২, ১৬:৩৭

জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে গ্রেফতার রাফাত সাদিকসহ দুই জনকে ফের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাফাত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে।মামলার অপর আসামি হলেন আরিফ ফাহিম সিদ্দিকী।

সোমবার (১৪ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন। এদিন তাদের তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে ফের সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার। আবেদনের পর বিচারক রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে ১০ নভেম্বর দুই আসামিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বুধবার (৯ নভেম্বর) সকালে সিলেট থেকে রাফাতকে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট। সিটিটিসি জানায়, রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তার নাম বেরিয়ে আসে। বুধবার রাতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্র জানায়, রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। পরে ওই ঘটনায় ২ নভেম্বর রাজধানীর যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানান, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ, সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিকের মাধ্যমে দাওয়াত পান। এই আসামিরা গত ৬ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা ডা. রাফাতসহ তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করে বলে জানিয়েছে সিটিটিসি।

আরও পড়ুন- 

ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই আমিরের ছেলে রাফাতকে গ্রেফতার, দাবি জামায়াতের

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘জামায়াত আমিরের ছেলে’ গ্রেফতার

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক