ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই আমিরের ছেলে রাফাতকে গ্রেফতার, দাবি জামায়াতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২২, ২২:৩৮আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ২২:৩৮

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ছেলে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।

বুধবার (৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, “জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সন্তান ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে ৯ নভেম্বর সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। মূলত জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা বিনষ্ট করার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা সরকারের এই অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ডা. রাফাত সাদিক সাইফুল্লাহকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি।”

উল্লেখ্যে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে রাফাত সাদিককে করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট।  বুধবার (৯ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেফতার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তার নাম বেরিয়ে আসে। বুধবার রাতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘জামায়াত আমিরের ছেলে’ গ্রেফতার

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
গুম প্রতিরোধে স্বাধীন তদন্তসহ কার্যকর আইনের দাবিতে স্পিকারকে স্মারকলিপি
সংসদ অভিমুখে যাচ্ছেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা 
সংসদীয় কমিটির বৈঠক বর্জনের যে ব্যাখ্যা দিলেন জামায়াত নেতারা
সর্বশেষ খবর
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের গুলিতে নারীসহ তিনজন আহত
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
রংপুরে চার খুন: ‘মবের’ শঙ্কায় কারাগারেই আসামিদের ডোপ টেস্ট
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
সংসদে চার স্থায়ী কমিটি পুনর্গঠন
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা’ জারি: কারা পাবেন, কারা পাবেন না
সর্বাধিক পঠিত
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
‘ছয় মাস চলে গেলো, আর কয় মাস লাগবে?’
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়
রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানা গেলো ল্যাব পরীক্ষায়