পি কে হালদার ফের জেল হেফাজতে

রক্তিম দাশ, কলকাতা
১৭ নভেম্বর ২০২২, ১৪:৪৮আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ১৪:৪৮

বাংলাদেশে হাজার কোটি টাকা পাচারে অভিযুক্ত পি কে হালদারসহ তার সহযোগীদের বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ফের জেল হেফাজতে পাঠিয়েছেন কলকাতার নগর দায়রা আদালত। আগামী ৮ ডিসেম্বর তাদের ফের আদালতে পেশ করবে ইডি।

সবশেষ গত ২২ সেপ্টেম্বর একই আদালতে তোলা হয়েছিল তাদের। এর ৫৬ দিন পর এদিন বেলা সাড়ে ১১টায় সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় পি কে হালদারসহ গ্রেফতার ছয় জনকে।

এর আগে চলতি বছরের ১৪ মে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গ্রেফতার হন পি কে হালদার, তার দুই ভাগনে, এক ভাই, বান্ধবী ও এক সহযোগী।

আদালতে তোলার আগে ইডির তদন্তকারীরা টানা জিজ্ঞাসাবাদ করে পি কে হালদার চক্রের বেআইনি সম্পত্তি, পাচার করা অর্থ বিনিয়োগের ক্ষেত্র জানার চেষ্টা করছেন। একই সঙ্গে কোন কোন প্রভাবশালীর সঙ্গে তার ওঠাবসা রয়েছে বা ছিল এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টের লেনদেনের বিস্তারিত জানতে চেয়েছেন তারা।

এদিন এসব বিষয়ের আরও জানার জন্য জন্য পি কে হালদারসহ পাঁচ জনকে আবারও হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানায় ইডি।

একটি সূত্রে জানা গেছে, ভুয়া পরিচয়পত্র দিয়ে ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট জাল করে অবৈধভাবে ভারতে থাকার বিষয়টি ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত করতে পারে। কারণ, ইডি কেবল অর্থ-সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে পারে।

এদিকে পি কে হালদারকে সোমবার বিধাননগর মহাকুমা হাসপাতালে রুটিন মেডিক্যাল চেকআপের পর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির অফিসে ফিরিয়ে আনা হয়। এ সময় লিফটের মধ্যে তিনি বলেন, ‘আমি দেশে ফিরতে চাই। আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’

/এনএআর/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম