বন্ধ সার কারখানাগুলো চালুর সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০২২, ২০:১৩আপডেট : ২০ নভেম্বর ২০২২, ২০:১৩

সার আমদানি না করে বন্ধ সার কারখানাগুলো দ্রুত সময়ের মধ্যে চালু করা এবং উৎপাদন বাড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার (২০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সূত্র জানায়, সংসদীয় কমিটির বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। বৈঠকে জানানো হয়— শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের কাজ শেষ হয়েছে। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পটির মেয়াদ আছে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। ২০২১ সাল পর্যন্ত এই প্রকল্পে কাজের অগ্রগতি হয়েছে ৩১ শতাংশ। সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পে ২০২১ সাল পর্যন্ত অগ্রগতি হয়েছে ১৩ শতাংশ।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি না করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কমিটির সদস্য হাফিজ আহমদ মজুমদার, মনজুর হোসেন এবং আদিবা আনজুম বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম