ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদল নেতাকে হত্যায় গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ০০:২০আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০০:২০

নাগরিক ঐক্য কামারখন্দ উপজেলা সদস্য সচিব শাকিল আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং তার বিরুদ্ধে মামলা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদল নেতাকে হত্যা এবং পুলিশের অবহেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলায়নের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণতন্ত্র মঞ্চ।

রবিবার (২০ নভেম্বর) গণতন্ত্র মঞ্চের এক সভা নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান।

সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সম্পাদক ডা. জাহেদ উর রহমান, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলী সদস্য বাচ্চু ভূঁইয়া, গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাবিবুর রহমান, হাসিব উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের মো. মহিবুল্লাহ বাহার প্রমুখ।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। গত শুক্রবার সিরাজগঞ্জে নাগরিক ঐক্যের কামারখন্দ উপজেলা সদস্য সচিব শাকিল আহমেদের ব্যবসাপ্রতিষ্ঠানে আওয়ামী সন্ত্রাসীদের হামলা এবং পরদিন তারই বিরুদ্ধে মামলার ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানান মঞ্চের নেতারা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের গুলিতে ছাত্রদল নেতা নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান নেতারা। নেতারা বলেন, হত্যার উদ্দেশ্যেই লিফলেট বিতরণের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ সরাসরি পেটে গুলি করে একজনকে হত্যা করেছে। সরকারের নির্দেশেই এই নৃশংস ঘটনা ঘটানো হয়েছে বলে সভায় মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

আদালত প্রাঙ্গণে পুলিশের হাত থেকে মৃত্যদণ্ডপ্রাপ্ত দুই আসামি পালানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন মঞ্চের নেতারা।

সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতির মধ্যে এ ঘটনা সরকারের চরম ব্যর্থতার উদাহরণ। অনতিবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং পলাতক আসামিদের গ্রেফতারের দাবি জানান নেতারা।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে নাগরিক ঐক্য
বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ মান্নার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম