নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছে নাগরিক ঐক্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলকে মেনে স্বাগত জানিয়েছে নাগরিক ঐক্য। পাশাপাশি ঐতিহাসিক জয়ের জন্য বিএনপি, দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তারা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নাগরিক ঐক্য থেকে এসব কথা বলা হয়।

দলটির যুগ্ম সাধারণ সম্পাদক কবির হাসান সই করা বিবৃতিতে বলা হয়, জুলাইয়ে আবু সাঈদ মুগ্ধসহ যাদের আত্মত্যাগের বিনিময়ে দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, সেই সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের এই ত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় চিরস্মরণীয় হয়ে থাকবে।

গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজয়ী দল সরকার পরিচালনায় সকল রাজনৈতিক দল এবং জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের কাজে এগিয়ে যাবে, এটাই সবার প্রত্যাশা। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ, সুশাসন নিশ্চিতকরণ, মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে নির্বাচনে বিজয়ী দল সরকার গঠনের পর কার্যকর ভূমিকা রাখবে।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
আহত জনপ্রশাসন প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী
খেলাধুলাসহ প্রতিটি ক্ষেত্রে ছেলে-মেয়েদের সমান অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান রিজভীর
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?