মার্চে জাপানে ফ্লাইট শুরু করবে বিমান: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ২০:৫৩আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ২০:৫৩

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী  বলেছেন, জাপানের নারিতায় ফ্লাইট উদ্বোধন করতে চেয়েছিলাম ২৯ নভেম্বর, প্রধানমন্ত্রীর সফরের সময়। আপতত  সেটা হচ্ছে না। তবে  আমরা আগামী বছরের মার্চে এই রুটে ফ্লাইট উদ্বোধন করবো।

বুধবার (২৩ নভেম্বর) সচিবালয়ে  এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

এটিজেএফবি’র নব নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা  জানান প্রতিমন্ত্রী। এ সময়ে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো.  মোকাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

মাহবুব আলী বলেন, ‘বিমান ভালো চলুক, আমরা চাই। টরন্টো ফ্লাইট বাণিজ্যকভাবে সফল হয়েছে। বিমানে আমরা বিশেষ কোনও সুবিধা পাই না। অন্যরা যেভাবে বিমানে যাত্রী হিসেব ভ্রমণ করে, আমিও করি। বিমান বাণিজ্যিক প্রতিষ্ঠান। প্রতিদিন বিমান নিয়ে খারাপ খবর যায়— তাহলে হয়তো একদিন বিমান থাকবে না। প্রতিযোগিতার বাজারে টিকে থাকা কঠিন। আমরা চাই, দুর্নীতি চিরতরে বন্ধ হোক।’

বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘বিমানবন্দরে  আমি নিজে গেলেও নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যাই। আমার গায়ে তো মন্ত্রী লেখা নাই। যখন অডিট হবে (আন্তর্জাতিক) তখন তারা দেখবে কতজন প্রবেশ করলো, কতজন তল্লাশির মধ্য দিয়ে আসলো।’

অনুষ্ঠানে এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার  বলেন, ‘দেশের পর্যটন ও এভিয়েশন খাতের বিকাশে সাংবাদিকরা সব সময় সচেতন। এটিজেএফবি সব সময় এ খাতের সাংবাদিকদের কর্মশালাসহ দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। বিমানসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করলে আরও বেশি বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করা সম্ভব হবে।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম