ফ্লাইট শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২২, ১২:০৫আপডেট : ২৪ নভেম্বর ২০২২, ১২:০৫

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো দেশের নতুন বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ঢাকা থেকে কক্সবাজারে যাত্রার মাধ্যমে কমার্শিয়াল ফ্লাইট পরিচালনা শুরু করলো দেশের নতুন এই বেসরকারি এয়ারলাইন।

বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার এ্যাস্ট্রার প্রথম ফ্লাইট 2A 441 সকাল ৮টায় যাত্রী নিয়ে কক্সবাজার এর উদ্দেশ্যে ছেড়ে যায়।

ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট শুরুর মাধ্যমে যাত্রা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

এয়ারলাইনটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বাংলা ট্রিবিউনকে বলেন,আজ থেকে প্রতিদিন ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে তিনটি ও ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে দুটি ফ্লাইট পরিচালনা করবে এয়ার এ্যাস্ট্রা। পর্যায়ক্রমে দেশের সব অভ্যন্তরীণ রুটেই ফ্লাইট পরিচালনা করবে এই এয়ারলাইন।

ইমরান আসিফ বলেন, গুনগত সেবা দেওয়াই আমাদের লক্ষ্য। যাত্রীদের আস্থা ধরে রাখতে আমরা সেবা দিয়ে যাবো।

ঢাকা থেকে কক্সবাজার ফ্লাইট শুরুর মাধ্যমে যাত্রা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

ঢাকা থেকে কক্সবাজার এর ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে চার হাজার ৮০০ টাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম এর ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে তিন হাজার ৬৯৫ টাকা।

যাত্রা শুরু করলো এয়ার এ্যাস্ট্রা

এয়ার এ্যাস্ট্রা এরই মধ্যে ঢাকায় দুটি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট ডেলিভারি নিয়েছে এবং আরও দুটি এয়ারক্রাফট চলতি বছরের মধ্যেই ডেলিভারি নেবে। ২০২৩ সালের মধ্যে এয়ার এ্যাস্ট্রা’র এয়ারক্রাফট এর বহর ১০ টিতে উন্নিত হবে। ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক টার্বোপ্রপ প্রযুক্তির নির্ভরযোগ্য এয়ারক্রাফট। এয়ারক্রাফটির আরামদায়ক কেবিন ৭০ জন যাত্রী বহন করার জন্য প্রস্তুত করা হয়েছে।

/সিএ/এফএস/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম