জাল পাসপোর্ট তৈরি চক্রের সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২২, ১৬:৩৬আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৬:৩৬

মানবপাচারকারী ও জাল কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী চক্রের সদস্য মাসুম আহমেদকে সিলেটের মজুমদার পাড়া টিএনটি কলোনি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে সিআইডি’র মানবপাচার অপরাধ দমন ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আসামি মাসুম আহমেদ কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের ভুয়া এবং জাল কানাডিয়ান পাসপোর্ট প্রস্তুতকারী মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য। সে তার সহযোগীদের সহায়তায় কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের জাল পাসপোর্ট তৈরি করে নিরীহ মানুষদের উন্নত জীবন যাপনের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে পাচার করে আসছিল।’

গত বছর তার বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর থানায় দুটি, আর সিলেট মহানগর শাহপরাণ (রা.) থানায়  মানবপাচার দমন ও প্রতিরোধ আইনে একটি মামলা হয় বলে জানান এই কর্মকর্তা।

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম