বিএসএমএমইউ উপাচার্যের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২২, ১৭:৪৮আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৪৮

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দির আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালি চিকিৎসক-ছাত্রদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বিএসএমএমইউ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বিএসএমএমইউতে নেপালের শিক্ষার্থীদের আসন সংখ্যা বৃদ্ধি, অধ্যয়নরত চিকিৎসক-শিক্ষার্থীদের আরও সুযোগ- সুবিধা বাড়ানোর জন্য বিএসএমএমইউর কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নেপালের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ‘নেপালের সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্কের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নেপালের শিক্ষার্থীরা নিষ্ঠাবান, নিয়মানুবর্তিতা মেনে পড়াশোনা করছেন।’ ভবিষ্যতে এই  বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের আরও সুযোগ- সুবিধা বাড়ানো হবে বলে আশ্বাস প্রদান করেন তিনি।

তিনি নেপালের ত্রিভূবন বিশ্ববিদ্যালয়সহ অন্য বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কাজ করার সুযোগ প্রদানের জন্য আহ্বান জানান।

 

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ডা. এফ এম সিদ্দিকী
প্রাণ গোপালের মেয়ে চিকিৎসক অনিন্দিতাকে হেনস্তার চেষ্টার ঘটনায় জিডি
৫ আগস্টের আগে আন্দোলনে আহতদের চিকিৎসা দেওয়ার সুযোগ ছিল না: বিএসএমএমইউ ভিসি
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী