শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টার মেয়েকে আটক করতে হাসপাতালের কক্ষ ঘেরাও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৫:৪২আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৬:০৪

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের মেয়েকে আটক করতে প্রস্তাবিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ) একটি বিভাগের কক্ষ ঘিরে রাখা হয়েছিল। রবিবার (১৬ মার্চ) সকালে থেকে বহিরাগত কিছু যুবক ওই কক্ষ ঘিরে রাখে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য ডা. প্রাণ গোপাল দত্তের মেয়ে সেখানে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। একটি মামলায় নাম থাকায় আটক করার উদ্দেশ্যে কুমিল্লার কিছু স্থানীয় যুবক রবিবার সকালে হাসপাতালে এসে তাকে অবরুদ্ধ করে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই চিকিৎসককে বাড়িতে পাঠিয়ে দেয়।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, ওই চিকিৎসককে বাড়িতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে কোনও মামলা থাকলে সেটি আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।  

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বলেন, ‘হাসপাতালের একটি অভ্যন্তরীণ বিষয়ে কোনও একটা ঝামেলা হচ্ছে। যেখানে হাসপাতালের ঊর্ধ্বতনরাসহ সেনাবাহিনী আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা রয়েছেন। তবে কক্ষ ঘিরে রাখার বিষয়ে আমরা সুর্দিষ্টিভাবে কিছু বলতে পারবো না। হাসপাতাল কর্তৃপক্ষ যদি আমাদের বলে আইনগত কোনও ব্যবস্থা নিতে আমরা সেটা নেবো।’

/এসও/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
মুগদা হাসপাতালে ছিনতাই করে পালানোর চেষ্টাকালে একজন আটক
জ্বর-ব্যথায় নিজের মতো ওষুধ খেয়ে অজান্তেই ডেকে আনছেন বিপদ
সর্বশেষ খবর
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মধ্যপ্রদেশে ভেজাল মদ পানে ৯ জনের মৃত্যু
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মৃত্যুর তিন দশকেও কমেনি জনপ্রিয়তা, নতুন প্রজন্মের আইডল সালমান শাহ
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
মার্কিন জাহাজে হামলা হলে তেলের ট্যাংকার ডুবিয়ে দেওয়ার হুমকি হেগসেথের
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সুপ্রিম কোর্টে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে সরকারকে আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক