মেয়র আতিকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ০০:৩৮আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ০০:৪২

ঢাকার উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানে নগর ভবনে মেয়রের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতেই মার্কিন রাষ্ট্রদূত ঢাকার উত্তরের মেয়রকে ব্লুমবার্গ ফিলানথ্রফিস অ্যাওয়ার্ড অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তিনি মাঠ ও পার্ক নির্মাণ এবং সবুজায়ন সম্প্রসারণে ডিএনসিসি মেয়রের পদক্ষেপের প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। এছাড়াও ঢাকা নগরীর যানজট নিরসন সম্ভাব্য পদক্ষেপ ও সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

এসময় ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম নগর ভবনে স্থাপিত কমান্ড সেন্টারের কার্যক্রম পরিচালনায় নিউ ইয়র্ক সিটিতে স্থাপিত কমান্ড সেন্টারের মডেল ও অভিজ্ঞতা বিনিময়ের আহবান করেন।

নগর ভবনে বৈঠকের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ফুলেল শুভেচ্ছা জানান ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূতের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন তিনি।

/আরএইচ/এলকে/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম