শেখ মনি’র জন্মদিন উপলক্ষে যুবলীগের শীতবস্ত্র বিতরণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ১৯:০৩আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৯:০৩

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮৪তম জন্মদিন ছিল ৪ ডিসেম্বর। এ উপলক্ষে সোমবার (৫ ডিসেম্বর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের উদ্যোগে অসহায়-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রাজধানীর ডেমরায় রানী মহল সিনেমা হল অডিটোরিয়ামে এবং হাতিরঝিলের উত্তর বেগুন বাড়ি এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের সঙ্গে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে হত্যা করে জিয়াউর রহমান।’

অসহায়-দুঃস্থদের মাঝে যুবলীগের শীতবস্ত্র

জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপিকে ‘জঙ্গি ও সন্ত্রাসী সংগঠন’ আখ্যায়িত করে মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘মানুষ পুড়িয়ে হত্যা, অগ্নি-সন্ত্রাসকারীরা ১০ ডিসেম্বর রাজপথ দখলের হুমকি দিয়েছে। আমরা তাদের বলে দিতে চাই– ওই দিন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে যুবলীগ। কোথাও কোনও আঘাত বা জনগণের জানমাল ক্ষতির চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘২০০১ সালে বিএনপি-জায়ামাত ক্ষমতায় আসার পর হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়। তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তিনি ২০০৪ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলায় সরাসরি জড়িত। খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন।’

এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী