দুই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০২২, ২২:৩২আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ২২:৩২

রাজধানীর নার্সিং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজির নার্সিং সুপারভাইজার  শেফালী বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি জ্ঞাত আয়বহির্ভূত অর্জিত অর্থের উৎস ও খাতের মিথ্যা বিবরণী দেওয়ার অভিযোগে এ মামলা দায়ের করা হয়। একই অভিযোগে তার স্বামী জাকির হোসেনের বিরুদ্ধেও দুদক পৃথক আরেকটি মামলা দায়ের করে দুদক। জাকির হোসেন মৌলভী বাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আলী আকবর বাদী হয়ে সোমবার (৫ ডিসেম্বর) দুদকে এ মামলা দুটি করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নার্সিং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলোজির নার্সিং সুপারভাইজার শেফালী বেগম অবৈধ উপায়ে অর্জিত জ্ঞাত আয়বহির্ভূত অর্থ দিয়ে এক কোটি ৯৯ লাখ ৩০ হাজার ৬২ টাকা মূল্যের সম্পদের মালিক হয়েছেন। তিনি দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে মোট ৪৩ লাখ ৮০ হাজার ৫৬১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন। এ অভিযোগে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলা দায়ের করে।

অপরদিকে, মৌলভী বাজার সদর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. জাকির হোসেনের বিরুদ্ধে দুই কোটি ৮০ লাখ ৩১ হাজার ৫১৯ টাকা মূল্যমানের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন দুদকের উপ পরিচালক আলী আকবর। জাকির হোসেন তার দাখিল করা সম্পদ বিবরণীতে মোট এক কোটি সাত লাখ ৬৯ হাজার ১৭১ টাকা মূল্যমানের স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করেছেন।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী