১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২২, ১৩:১৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১৩:৩৭

আগামী ১০ ডিসেম্বরের সমাবেশ উন্মুক্ত স্থানে করতে বিএনপিকে আবারও অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানায়, বিকল্প স্থানের প্রস্তাবের বিষয়ে এখনও অনুমোদন দেওয়া হয়নি। বিএনপির চাহিদা অনুযায়ী বিকল্প স্থানে অনুমোদন দেওয়া হবে না।

বুধবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মতিঝিল বিভাগের ডিসি মো. হায়াতুল ইসলাম খান।

ডিসি হায়াতুল বলেন, ‘বিএনপিকে অনুমোদনহীন ও অনুমতি ছাড়া কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না। ডিএমপির অনুমোদন ছাড়া কোনও স্থানে কর্মসূচি পালন করা যাবে না।’

সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য বিএনপিকে আবারও পুলিশ অনুরোধ জানিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি তারা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায়, তাহলে বিএনপি যে সমস্যার কথা বলেছে সেটা সমাধান করা হবে।’

এ বিষয়ে সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সমাবেশের স্থান নয়াপল্টনের পরিবর্তে আরামবাগ সড়কে করার মৌখিক প্রস্তাব দিলে সেটি নাকচ করে দেয় ডিএমপি।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি