তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-লাঠি বহন নিষিদ্ধ: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৫, ২২:২৫আপডেট : ০২ জুলাই ২০২৫, ২২:২৫

পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই (রবিবার) রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্র ও লাঠি বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মিছিলে অংশগ্রহণকারীদের জন্য নির্দিষ্ট কিছু নির্দেশনা জারি করেছে ডিএমপি। 

বুধবার (২ জুলাই) ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

এতে বলা হয়, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারী কেউ ধারালো অস্ত্র, ছোরা, কাঁচি, বল্লম, বর্শা, তলোয়ার, লাঠি, ইত্যাদি বহন করতে পারবেন না। এমন কোনও বস্তু বা আচরণ যেটি জননিরাপত্তার জন্য হুমকি, অরাজকতা সৃষ্টি করে বা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে—তা থেকে বিরত থাকতে হবে। এ ধরনের পরিস্থিতি প্রতিরোধে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং ধর্মীয় অনুষ্ঠানাদি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স মোতাবেক এসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশনা তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী