ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১১:০৭ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১২:১৯

ঢাকায় বিএনপি’র সমাবেশকে কেন্দ্র করে গণপরিবহন সংকট হলেও ট্রেন চলছে স্বাভাবিকভাবেই। আর ট্রেনে চড়েই সমাবেশে যোগ দিতে আসছেন বিএনপি'র হাজার হাজার নেতাকর্মী।

শনিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সরেজমিন পরিদর্শনে এমন চিত্র দেখা যায়। কমলাপুর স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা আছে, তবে নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হচ্ছে না।

শনিবার সকালে সরেজমিন দেখা যায়, ১০টা ৪৫ মিনিটের চট্টগ্রাম মেইল এসে কমলাপুর স্টেশনে পৌঁছায়। চট্টগ্রাম মেইলে আসা যাত্রীদের অধিকাংশই বিএনপি'র সমাবেশে যোগ দিতে এসেছেন বলে জানিয়েছেন তারা। ট্রেন থেকে নেমে স্টেশনেই বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে তাদের। ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

অন্যদিকে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও খুব বেশি তল্লাশি হচ্ছে না। তবে অন্যান্য দিনের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অনেক বেশি। 

পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এটা তাদের নিয়মিত কাজের অংশ। সবসময়ই সন্দেহজনকদের তল্লাশি করা হয় বলে জানান পুলিশের সদস্যরা। 

স্টেশনের কর্মকর্তারাও বলছেন, যাত্রীদের উপর অন্যান্য দিনের চেয়ে আজকে একটু বেশি নজর দেওয়া হচ্ছে।

কমলাপুরে র‌্যাবের নজরদারি। ছবি: সাজ্জাদ হোসেন

এদিকে কমলাপুর স্টেশনে অন্যান্য দিনের চেয়ে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা অনেক কম। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বেশ কয়েকজন কর্মকর্তা জানান, শুক্রবার রাত ও  শনিবার ভোর থেকে যতগুলো ট্রেন কমলাপুর স্টেশনে এসেছে, তার সবগুলোতেই যাত্রীদের চাপ ছিল অন্য যে কোনও সময়ের চেয়ে বেশি। তাদের ধারণা, ট্রেনে বিএনপির সমাবেশে আসছেন দলটির নেতাকর্মীরা। 

এছাড়া স্টেশনের সামনে অন্যান্য দিনের তুলনায় রিকশা ও সিএনজি অটোরিকশার জটলাও বেশ কম দেখা গেছে।

/জিএম/এসও/ইউএস/
সম্পর্কিত
আরও ৬ ট্রেন যাচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায়, এবার আয় বাড়বে তো?
‘সিঙ্গেল লাইনের’ ফাঁদে রেল
খেলনা ট্রেনে নীলগিরির সেরা দৃশ্য দেখবেন যেভাবে
সর্বশেষ খবর
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ