দুদকের মামলায় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:৫৯

রাজধানীর তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (ক্যাশ) মো. আনিসুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারি কোষাগার থেকে অবৈধভাবে ৪৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৪১৫ টাকা আত্মসাতের অভিযোগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ের অফিস থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম।

গ্রেফতারের পর দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আরিফ সাদেক জানান, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রকল্প পরিচালকের কর্মকর্তার সইয়ে তৈরি করা তিনটি ভুয়া বিল রাজধানীর সেগুনবাগিচার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হিসাব ভবনের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়ে দাখিল করে অবৈধভাবে পাশ করিয়ে নেয়। এরপর ২১ কোটি ৮৩ লাখ ২৮ হাজার ৫১২ টাকা সরকারি কোষাগার থেকে উঠিয়ে আত্মসাৎ করে। এ অপরাধে তার বিরুদ্ধে  মামলা দায়ের করা হয়।

এছাড়া সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ ও ৫০০ শয্যার মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্প পরিচালকের সইয়ে প্রস্তুত করা ৪টি ভুয়া বিল অবৈধভাবে পাস করিয়ে নেয়। এরপর অবৈধভাবে ২১ কোটি ৮৪ লাখ ২৪ হাজার ৯০৩ টাকা সরকারি কোষাগার থেকে তুলে আত্মসাৎ করেন।  গত ২৩ অক্টোবর এই অভিযোগে  মামলা দায়ের করা হয়।

এ দু’টি মামলায় তেজগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (ক্যাশ) মো. আনিসুর রহমানসহ (৪৭) তিন জনকে আসামি করা হয়। অন্য দু’জন হচ্ছেন— বড় মগবাজার এলাকার দিলু রোডের এম জাহান ট্রেডার্সের মো. মহসীন আলী (৪২) এবং মিরপুর পল্লবীর গ্রিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মাহফুজ হুদা সৈকত (৩৫)। মামলা দু’টো তদন্ত করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম