কোনও অপশক্তি বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২২, ১৫:৩৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৬:২৭

কোনও অপশক্তি আর কখনও বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে শক্ত হাতে দমন করা হবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, ‌১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ যেমন জয়ী হয়েছে, তেমনি জঙ্গিবাদের সঙ্গে যুদ্ধ করেও বাংলাদেশ জয়ী হয়েছে। কোনও অপশক্তি আর কখনও বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পাড়বে না। ভবিষ্যতে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করলে শক্ত হাতে দমন করবে বাংলাদেশের পুলিশ।

তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ পুলিশ শান্তিপূর্ণভাবে দায়িত্ব পালন করেছে। ভবিষ্যতে শান্তিপূর্ণ পরিবেশ কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর আমিরের ছেলে জঙ্গিবাদে জড়িয়েছে। তার বাবা তাকে উদ্বুদ্ধ করেছে এবং জঙ্গিবাদে অর্থায়নের জন্য আমিরকে গ্রেফতার করা হয়েছে। জঙ্গিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। এর আগে দুই জঙ্গি পালিয়ে গেছে, তাদের ধরতে চেষ্টা চলছে।

জামায়াত নতুন করে জঙ্গি অর্থায়ন করছে। তাদের বিরুদ্ধে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী অভিযান চলছে বলেও জানান তিনি।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
আইএসআইয়ের নির্দেশে দিল্লি-মুম্বাইয়ে হামলার ছক, অস্ত্রসহ গ্রেফতার ৯
ফাঁকা ঢাকার নিরাপত্তায় নজরদারি, ছুটি পাননি বেশিরভাগ পুলিশ
সর্বশেষ খবর
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের