‘স্বাধীনতাবিরোধী শক্তি দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ০০:৩৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০০:৩৪

পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি বিভিন্ন কৌশলে এ দেশকে আবারও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে। আমরা সবাইকে জানাতে চাই, এ দেশ আর পিছিয়ে যাবে না। এ দেশ বঙ্গবন্ধুর দেশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে বিজয় উৎসব উপলক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত বিজয় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ মহাপরিদর্শক এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজারবাগে বাঙালি পুলিশ সদস্যরা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের 'রোল মডেল'। আমরা এখন উন্নয়নের মহাসড়কে অবস্থান করছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 'ভিশন-২০৪১' বাস্তবায়নের লক্ষ্যে আমরা এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছি। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ দেশে পরিণত করবো।

সভাপতির বক্তব্যে মো. মনিরুল ইসলাম বলেন, আজকের বিজয় উৎসবের অন্যতম প্রধান উদ্দেশ্য ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের আনন্দ উদযাপন করা। এ আয়োজনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এ উৎসবে যারা পারফর্ম করবেন তারা সবাই পুলিশ সদস্য।

তিনি বলেন, বিজয়ের কথা বলতে গেলে ঘুরেফিরে বার বার মুক্তিযুদ্ধের কথা আসে। বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ ইতিহাসই আসলে মুক্তিযুদ্ধ। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা মুক্তিযুদ্ধের কথা বেশি বেশি স্মরণ করবো। কারণ এ মুক্তিযুদ্ধ বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার), অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/আরটি/এমপি/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের