সাংবাদিক শবনম শারমিনের মৃত্যু

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামীর বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ২১:১৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ২১:৪০

আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সাংবাদিক শবনম শারমিনের স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছেন বোন শবনম পারভিন।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে সাংবাদিক শবনম শারমিনের বড় বোন শবনম পারভিন বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় সাংবাদিক শারমিনের স্বামী সাইদুল ইসলামকে আসামি করা হয়েছে।

মেজবাহ উদ্দিন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় খবর পেয়ে বড় মগবাজারের একটি বাসার দরজা ভেঙে ভেতর থেকে শারমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। লাশটিতে পচন ধরেছিল। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে।

দ্য রিপোর্ট ডট লাইভের অ্যাসাইনমেন্ট এডিটর ছিলেন শবনম শারমিন। আসামি সাইদুল ইসলাম নিজেও সাংবাদিক। তিনি বেসরকারি একটি টেলিভিশনে কাজ করতেন। গত মার্চে তারা বিয়ে করেন। পরে তারা মগবাজারের ভাড়া বাসায় উঠেন।

শবনম শারমিনের বাড়ি ঝিনাইদহের সদর উপজেলায়। তার বাবা হারুন অর-রশিদ, মা মাসুদা খানম।

পারিবারিক সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলায় নিজ বাড়িতে তাকে দাফন করা হবে।

আরও পড়ুন:

নির্যাতনের শিকার হয়ে আত্মহত্যা করেছেন সাংবাদিক শারমিন, দাবি পরিবারের

/এএইচ/এমএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম