সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে দিতে স্মার্ট সিস্টেম স্থাপনের উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ ডিসেম্বর ২০২২, ২১:০২আপডেট : ২৯ ডিসেম্বর ২০২২, ২১:২২

ভূমি সচিব মোস্তাফিজুর রহমান বলেছেন, হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি সবার কাছে ভূমি জ্ঞান পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট ও বুদ্ধিমান ভূমি জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম (ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম/ই-বুক) স্থাপনের জন্য সংশ্লিষ্ট ভেন্ডর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভূমি সচিব আরও বলেন, একটি দেশের প্রতিটি নাগরিক, বিশেষত জমির মালিকের জন্য ভূমির আইন ও বিধিবিধান সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য। এজন্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ সবার সুবিধার কথা বিবেচনা করে স্মার্ট ও বুদ্ধিমান ভূমি জ্ঞান ব্যবস্থাপনা সিস্টেম স্থাপন করার উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়।

ভূমি সচিব বলেন, ভূমি জ্ঞান সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হবে, যেন সাধারণ মানুষ তার প্রয়োজনীয় আইন খুব সহজেই খুঁজে পান। এছাড়া কেউ কোনও সমস্যায় পড়লে এর প্রতিকারে কী ধরনের আইন ও বিধিবিধান প্রয়োজন তাও এই সিস্টেম খুবই সহজে বের করে দিবে। এই সিস্টেমের অনন্য বৈশিষ্ট্যের মধ্যে থাকবে, প্রতিবন্ধী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের যেন এই সিস্টেম সহজে ব্যবহার করতে পারে সে জন্য ব্যবস্থা। এসব সুবিধার মধ্যে আছে রিড-অ্যালাউড ব্যবস্থা। অর্থাৎ ভয়েস সার্চ (স্পিচ টু টেক্সট সার্চিং/মুখে সার্চ) করলেই কাঙ্ক্ষিত বিষয় সিস্টেম থেকে শোনা যাবে।

অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে চুক্তি সই করেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জাহিদ হোসেন পনির এবং ইনটেলিজেন্ট ল্যান্ড নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের জন্য নির্ধারিত প্রতিষ্ঠান ড্রিম সেভেনটি ওয়ান বাংলাদেশ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদ খান। আশা করা যাচ্ছে ২০২৩ সালের মধ্যেই এই সিস্টেম চালু (অপারেশনাল) হবে।

চুক্তিসই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা।

/এসআই/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক