রাজধানীতে কয়েক স্থানে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৩, ০৫:০৩আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ০৭:০৬

থার্টি ফার্স্ট নাইটে নতুন বছরের প্রথম প্রহরে রাজধানীর লালবাগ, সদরঘাট ও আদাবরসহ বেশ কিছু এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই এসব আগুন নেভানো  সম্ভব হয়।

শনিবার দিবাগত রাত ১২টার পরে (১ জানুয়ারি) এসব ঘটনা ঘটে। তবে ফানুস থেকে আগুনের ঘটনাগুলো ঘটেছে কিনা তা জানা যায়নি।

রাজধানীর ফকিরাপুল, মতিঝিল, পল্টন, মালিবাগ ও শান্তিবাগের বিভিন্ন স্থানে ফানুস পড়ে থাকতে দেখে গেছে। এছাড়া আদাবরে বৈদ্যুতিক তারে ফানুস পরে বিদ্যুৎ গোলযোগ তৈরি হওয়ার খবর পাওয়া গেছে।

এবিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে তারা জানান, সদরঘাট ও লালবাগ এলাকা থেকে আগুনের খবর পাওয়া গেলেও তা সঙ্গে সঙ্গে নিভে যায়। এছাড়া আদাবরে বৈদ্যুতিক তারে ফানুস পড়েছে শোনা গেলেও পরে আর জানা যায়নি। তবে এসব ছোট ছোট আগুন  ফানুস বা আতশবাজি থেকে ছড়িয়েছে কিনা জানা যায়নি।

এর আগে, অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে নগরবাসীকে ফানুস না উড়ানোর অনুরোধ জানিয়েছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম