লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য লেখক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর কেন্দ্রীয় কচি-কাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মিলনে সারা দেশ থেকে চার শতাধিক নবীন-প্রবীণ লেখক অংশ নেন।
শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিন ইকবাল বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
এ সময় লেখকদের অধিকার আদায়, তরুণ লেখকদের দিকনির্দেশা, ফোরামের সার্বিক কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরাসহ নানা বিষয়ে আলোচনা হয়।
ফোরামের সভাপতি মুনীরুল ইসলামের সভাপতিত্বে সম্মিলনে আলোচনা করেন মাওলানা লিয়াকত আলী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা শরীফ মুহাম্মদ, মুফতী আবুল হাসান শামসাবাদী, ড. মুহাম্মদ ইসমাইল হোসেন, মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী, মাওলানা জুবাইর আহমদ আশরাফ, ডা. মাসুদ হাশমী, ড. ইমতিয়াজ বিন মাহতাব, মুফতি এনায়েতুল্লাহ, জহির উদ্দিন বাবর, মুফতি মহিউদ্দিন কাসেম রশিদ আহমদ ফেরদৌস, মাসউদুল কাদির, হুম্য়াুন আইয়ুব, মুহাম্মদ ফয়জুল্লাহ, আমীর ইবনে আহমদ, সালাহউদ্দিন জাহাঙ্গীর, এনামুল হক মাসউদ প্রমুখ।
সম্মেলনে ২৪ বিজয়ী ‘সাহিত্য প্রতিযোগিতা-২০২২’ পুরস্কৃত হয়েছেন। ছড়া, গল্প ও প্রবন্ধ বিভাগে আটজন করে মোট ২৪ জনকে বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বিভিন্ন পত্রপত্রিকায় কর্মরত এবং সারা দেশে ছড়ানো লেখকদের নিয়ে ২০১৩ সালের ৮ ফেব্রুয়ারি এই সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।









