বিচারকের বিরুদ্ধে স্লোগান: ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১৬:০৮আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১৬:২০

ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে তলব করেছেন হাইকোর্ট। জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে স্লোগান দিয়ে মিছিল করায় তাদের তলব করা হয়েছে। একইসঙ্গে আগামী ২৩ জানুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এসব আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগেও গত ৫ জানুয়ারি এ ঘটনায় জেলার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তানভীর আহমেদ ভূঞা এবং সম্পাদক (প্রশাসন) অ্যাডভোকেট মো. আক্কাস আলী ও অ্যাডভোকেট জুবায়ের ইসলামকে ১৭ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বলা হয়।

এদিকে আইনজীবীদের আচরণ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগার প্রধান বিচারপতির কাছে অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগের বিষয়টি আমলে নিয়ে হাইকোর্ট উপরোক্ত আদেশ দেন।

২১ আইনজীবীর মধ্যে আছেন অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম, এমদাদুল হক হাদি, নিজামুদ্দিন খান রানা, আনিছুর রহমান মঞ্জু, মো. জুম্মন চৌধুরী, রাশেদ মিয়া হাজারী,  জাহের আলী, মো. আ. আজিজ খান, দেওয়ান ইফতেখার রেজা রাসেল, মো. ছদর উদ্দিন, মাহমুদুর রহমান রনি, মো. মাহবুবুর রহমান, মো. আরিফুল হক মাসুদ, মীর মোহাম্মদ রাইসুল আহম্মেদ, মহিবুর রহমান, মো. জাকারিয়া আহমেদ, মো. মোবারক উল্লা, মো. ফারুক আহমেদ, সফিক আহমেদ।

/বিআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সালমানের ব্যক্তিস্বত্ব লঙ্ঘনের অভিযোগ: ‘কালা হিরান’এর টিজার সরানোর নির্দেশ
আগামীকাল রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে আইনি বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে এবার আপিলের আবেদন
সর্বশেষ খবর
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
‌‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ কী 
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন তব্বু, মেনে চলেন যেসব নিয়ম
বয়স ৫৪, তবু ফিটনেসে নজর কাড়েন তব্বু, মেনে চলেন যেসব নিয়ম
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
যেখানে আজও বেঁচে আছে হাছন রাজার স্মৃতি
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ
সর্বাধিক পঠিত
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন