নারী-পুরুষের সমঅধিকার নিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৪ দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪০আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ১৮:৪০

সব ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিতসহ চার দফা দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম। শুক্রবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।

সংগঠনটির চার দফা দাবি হলো, সম্পত্তিসহ সব ক্ষেত্রে নারী-পুরুষের সমঅধিকার নিশ্চিত করা; ঘরে-বাইরে সর্বত্র নারী নির্যাতন বন্ধ করা; নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা; কর্মজীবী নারীদের নিরাপদ কর্মপরিবেশ, মাতৃত্বকালীন ছুটি ও ডে কেয়ার সেন্টার নিশ্চিত করা।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। পরিবার ও কর্মক্ষেত্রসহ সব ক্ষেত্রে নারীর শ্রম খুব গুরুত্বপূর্ণ। একজন নারী ছাড়া যেমন পরিবার চিন্তা করা যায় না, তেমনি সমাজও চিন্তা করা যায় না। তাই সমাজের অগ্রগতি ও প্রগতির স্বার্থে, সুস্থ নিরাপদ জীবনযাপন ও পরবর্তী প্রজন্মের মনুষত্ব নিয়ে বেড়ে ওঠার স্বার্থে নারী-পুরুষের মধ্যকার অসাম্য-বৈষম্য বিলোপ আজ সময়ের দাবি। সেই দাবি পূরণের লক্ষ্যে নারী আন্দোলন ও নারী-পুরুষের মিলিতভাবে সমাজ পরিবর্তনের সংগ্রাম বেগবান করা অপরিহার্য। আমরা বিশ্বাস করি সমাজের আমূল পরিবর্তনের বিপ্লবী পথে সার্বিক মুক্তি একদিন অর্জিত হবে।

সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসুর সভাপতিত্বে ও দফতর সম্পাদক রুখশানা আফরোজ আশার পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা কমরেড রওশন আরা রুশো, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম